দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বজ্রপাতে আবুল কাশেম (৪০) নামের এক মৎস্যচাষির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পাঁচপোতা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম একই গ্রামের মৃত বাবুআলীর ছেলে। স্থানীয় বাসিন্দা রমজান আলী জানান, ঘটনার সময় তিনি খালে মাছ ধরছিলেন। তখন আবুল কাশেম ঘেরের কাছে পৌঁছালে আকস্মিক বজ্রপাত হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বজ্রপাতের পর ধোঁয়ার মতো কিছু উঠতে দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানান তিনি। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শিরোনাম ::
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৮:৫৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- ২৪৩ বার
ট্যাগ :
জনপ্রিয়















