আজ ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ২৯৭ বার
আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার শহিদ আসিফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ আগস্ট ২০২৫) এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মাহফিল অনুষ্ঠিত হয় আস্কপুর বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে। গত বছরের ৫ আগস্ট দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন আসিফ। তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মেহাডি হাসান। মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেজাউল করিমসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসিফের পিতা মাহমুদ আলম, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরাও দোয়া মাহফিলে অংশ নেন। বক্তারা আসিফের স্মৃতিচারণ করেন এবং তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে তাঁরা সমাজে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

আপডেট টাইম : ০৯:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫