আজ ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৭ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে অনিয়মের অভিযোগে আদালতের কারণ দর্শানোর নোটিশ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালত থেকে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না—এ বিষয়ে সংশ্লিষ্ট বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তিন কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী নোটিশ জারি করতে গিয়ে জারি কারক সালাউদ্দিন দুই দিন ধরে নির্বাচন কমিশনারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল ফোনে সাড়া না পাওয়ার এবং নোটিশ গ্রহণ না করার অভিযোগ ওঠে। পরে বাধ্য হয়ে তিনি নির্বাচন কমিশনারদের অফিস কক্ষের দরজায় নোটিশটি সাঁটিয়ে দেন।
বাদীপক্ষের অভিযোগ, নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে বৈষম্য, সমিতির গঠনতন্ত্রের বিধান লঙ্ঘন এবং বর্তমান কার্যকরী কমিটি বহাল রেখেই নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করা হয়েছে।
মামলাটি ১৯৫/২৬ নম্বরে উল্লেখ করা হয়েছে। আদালতের নির্ধারিত সময়ে বিবাদীরা জবাব না দিলে মামলাটি একতরফাভাবে শুনানি ও নিষ্পত্তি হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

আপডেট টাইম : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬