আজ ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সরকারি বই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫২৩ বার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি বই চুরি করে বিক্রির ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক তহিরুজ্জামানকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১০টায় উপজেলার সখিপুর মোড়ে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তুহিন হোসেন ফিরোজ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য নাজিম সরদার, রবিউল ইসলাম, প্রাক্তন ছাত্র রুহুল আমিন, মোক্তার আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আর জাতির সেই মেরুদন্ড তৈরির মূল কারিগর হচ্ছেন শিক্ষক। অন্তর্বর্তীকালীন সরকার যেখানে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিতে হিমসিম খাচ্ছে, সেখানে একজন প্রধান শিক্ষক হয়ে তহিরুজ্জামান সরকারি বিপুল পরিমান বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে না দিয়ে অর্থের লোভে সাতক্ষীরার পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। শুধু তাই নয়, উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও মোটা টাকার বিনিময়ে বিগত আওয়ামী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক তহিরুজ্জামান নানা দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয়টি ক্রমশ ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছেন বলেও অভিযোগ তুলে অবিলম্বে তার অপসারণের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, সম্প্রতি ছাত্র-ছাত্রীদের জন্য দেয়া সরকারি বিপুল পরিমান বই মোটা অংকের টাকায় সাতক্ষীরার এক পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন প্রধান শিক্ষক তাহিরুজ্জামান। বৃহস্পতিবার সন্ধ্যার পর বিদ্যালয় থেকে এসব বই তিনটি ভ্যানে বোঝাই করে সাতক্ষীরা শহর অভিমুখে পাঁচারের সময় বই ভর্তি একটি ভ্যান সখিপুর মোড় থেকে আটকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে থানায় সোপর্দ করেন এলাকাবাসি। এরপর থেকে ক্ষুদ্ধ এলাকাবাসী তার অপসারণের দাবি জানিয়ে আসছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সরকারি বই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৯:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫