আজ ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

জলবায়ু অভিযোজন কর্মপন্থা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৩৭৮ বার

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় সাতক্ষীরা জেলায় কমিউনিটির নেতৃত্বে জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন কর্মসূচির আওতায় সদর উপজেলায় অংশীজনদের সাথে জলবায়ু অভিযোজন কর্মপন্থা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ডিজিটাল কর্নারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা বিএমজেড ও ওয়েল্টহাঙ্গারহিলফি (ডব্লিউএইচএইচ), জার্মানির অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ এর আয়োজনে কর্মশালায় নিরাপদ পানি, স্যানিটেশন, কৃষি ও বর্জ্য অপসারণ, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের প্রয়োজন দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা এবং পরিবেশবান্ধব জীবিকার বাস্তবায়ন।”

কর্মশালায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।

আনন্দ সংস্থার প্রজেক্ট ম্যানেজার মো. আমিরুল ইসলাম কর্মশালাটি সঞ্চালনা করেন। এতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, আনন্দ ও প্রেরণার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, উপকূলীয় জেলাগুলোর মধ্যে সাতক্ষীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাই স্থানীয় বাস্তবতা অনুযায়ী পরিকল্পনা, কৃষির আধুনিকায়ন, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি ও সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জলবায়ু অভিযোজন কর্মপন্থা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ

আপডেট টাইম : ০৪:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫