আজ ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে ৫ দিন বৃষ্টির আভাস

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৩০৯ বার

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হয়েছে এবং এটি ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তরে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঝড়ের একটি প্রভাবিত অঞ্চল উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে বাংলাদেশজুড়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে সোমবার সন্ধ্যা ৬টা থেকে দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দ্বিতীয় দিন মঙ্গলবার (২৮ অক্টোবর) সারাদেশে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

তৃতীয় দিন বুধবার (২৯ অক্টোবর) থেকে চতুর্থ দিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে চতুর্থ দিনের জন্য তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পঞ্চম দিন শুক্রবার (৩১ অক্টোবর) পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা হালকা থেকে মাঝারি ধরনের থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে এ সময়ের শেষের দিকে দেশের বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে ৫ দিন বৃষ্টির আভাস

আপডেট টাইম : ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫