যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যশোর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। রোববার সভায় জুলাই ২০২৫ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি আলোচনা করা হয়। ধর্ষণ, শিশু নির্যাতন এবং সড়ক দুর্ঘটনার বৃদ্ধি কিছুটা উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান, কিশোর গ্যাং ও মজুদদারদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিসহ আইন প্রয়োগ, মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য, বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাছাড়া ধর্ষণ, হত্যা ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, টিসিবি ও ভিজিএফ কার্ড বিতরণে সতর্কতা, এনজিও কার্যক্রম, অপমৃত্যু রোধ, মোবাইল কোর্ট পরিচালনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়েও আলোচনা করা হয়।
রিপোর্টার 
















