সাতক্ষীরা প্রতিনিধি: ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১১৫৫) ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১১৫৯)-এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকালে নির্বাচন কমিশনের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার ও ৭ নং আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হবি, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসান, সাধারণ সম্পাদক ও সহকারী নির্বাচন কমিশনার আবু মুসা, সহকারী নির্বাচন কমিশনার মো. আসাদুর রহমান, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও সহকারী নির্বাচন কমিশনার পরিতোষ ঘোষ, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. রেজাউল ইসলাম, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির সভাপতি লুৎফর রহমান মন্টু, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন নিজাম প্রমুখ।
উল্লেখ্য, গত ২ আগস্ট উৎসবমুখর পরিবেশে ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।
ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটি:
সভাপতি — মো. এরশাদ আলী
সহ-সভাপতি — মো. নজরুল ইসলাম
সাধারণ সম্পাদক — মো. তরিকুল ইসলাম
সহ-সাধারণ সম্পাদক — মো. মনিরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক — খাদেমুল ইসলাম
কোষাধ্যক্ষ — আল আমিন হোসেন
প্রচার সম্পাদক — সেলিম মোল্যা
দপ্তর সম্পাদক — মো. ইয়াছিন আলী
সমাজকল্যাণ সম্পাদক — আমির হামজা
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক — মো. আলাউদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
কার্যনির্বাহী সদস্য — আল আমিন, মো. হযরত আলী মৃধা, মনিরুল ইসলাম
ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটি:
সভাপতি — হারান চন্দ্র ঘোষ
সহ-সভাপতি — মো. হারুন অর রশিদ তুহিন
সাধারণ সম্পাদক — মো. হারুনার রশিদ
সহ-সাধারণ সম্পাদক — মো. সিরাজ মোল্যা
সাংগঠনিক সম্পাদক — মো. শওকত আলী
কোষাধ্যক্ষ — হাফিজুল ইসলাম
প্রচার সম্পাদক — মো. মুনছুর আলী গাজী
দপ্তর সম্পাদক — মো. আসাদুল ইসলাম
সমাজকল্যাণ সম্পাদক — মো. আবুল কাশেম
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক — মো. জসিম উদ্দিন
কার্যনির্বাহী সদস্য — কামরুজ্জামান, মো. রাকিবুল হাসান হারুন, মো. আ. সাত্তার পটো
রিপোর্টার 















