আজ ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজন আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৩৫০ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভেটখালী বাজারে কুতুব উদ্দীনের চায়ের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে একটি একনলা বন্দুক, ১৪ রাউন্ড শটগানের গুলি ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—কালিঞ্চী গ্রামের আবু দাউদ গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামের আঃ সবুর শেখের ছেলে আলমগীর হোসেন বাবু (৩৬) এবং গোলাখালী গ্রামের মৃত সিয়াদ উদ্দীন মোল্যার ছেলে জামিরুল ইসলাম জামু (৫৫)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ভেটখালী বাজারে অভিযান চালায়। এসময় তিনজনকে চা দোকান থেকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরদিন বিকেলে তাদের থানায় হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান, আটকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার আদালতে পাঠানো হবে।

শ্যামনগর থানার একটি সূত্র জানিয়েছে, আটক জামিরুল ইসলাম এক সময়ের বনদস্যু ছিলেন। আত্মসমর্পণের পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে এলেও সুন্দরবনের দস্যুদের কাছে অস্ত্র বিক্রিসহ চোরাচালান, মানবপাচার ও মাদক সংক্রান্ত একাধিক মামলায় তার সম্পৃক্ততা রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজন আটক

আপডেট টাইম : ১১:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫