আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা মেহের, সিরিয়ার স্থানীয় গণমাধ্যম এবং ব্রডকাস্টার আল-ইখবারিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে। প্রাদেশিক পুলিশ কমান্ডের একটি সূত্র জানায়, দামেস্কের উত্তরে ও আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত হামা অঞ্চলের একটি গ্রামীণ এলাকায় ট্যাঙ্কারটিতে হঠাৎ আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
শিরোনাম ::
সিরিয়ায় বিস্ফোরণে নিহত সাত
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:৪০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- ৩২০ বার
ট্যাগ :
জনপ্রিয়



















