আজ ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

গাজায় একদিনে নিহত ৭২, মোট প্রাণহানি ছাড়াল ৬০ হাজার ৩০০

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৬৩১ বার

শুক্রবার (৮ আগস্ট) দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় অন্তত ৭২ জন নিহত এবং আরও ৩১৪ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩০ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন।

মন্ত্রণালয় জানায়, উদ্ধার সরঞ্জামের অভাব ও চলমান বোমাবর্ষণের কারণে বহু লাশ ধ্বংসস্তূপে রয়ে গেছে, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। একই সঙ্গে খাদ্য ও ত্রাণ প্রবেশ সীমিত করায় গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে; এ পর্যন্ত অপুষ্টিতে ২০১ জন মারা গেছেন, যাদের মধ্যে ৯৮ জন শিশু।

ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন ১ হাজার ৭৭২ জন ফিলিস্তিনি, যার মধ্যে শুক্রবারই প্রাণ হারিয়েছেন ১৬ জন।

৭ অক্টোবর ২০২৩ হামাসের হামলার পর থেকেই গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। দ্বিতীয় দফার অভিযানে গত পাঁচ মাসে নিহত হয়েছেন প্রায় ৯ হাজার ৮২৪ জন। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন— হামাসকে অকার্যকর করা ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

গাজায় একদিনে নিহত ৭২, মোট প্রাণহানি ছাড়াল ৬০ হাজার ৩০০

আপডেট টাইম : ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫