আজ ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ওয়েবসাইট উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ১০৪ বার

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) এই ওয়েবসাইটের (inauguration.julyuprising.com) উদ্বোধন করা হয়। তথ্য অধিদপ্তরের উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, সংবাদপত্রে প্রকাশিত জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সময়ানুক্রমিকভাবে এই ওয়েবসাইটে উপস্থাপিত হয়েছে। ওয়েবসাইট থেকে গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এর পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও ওয়েবসাইটটি কার্যকর ভূমিকা পালন করবে।

তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ-সংক্রান্ত ওয়েবসাইট তৈরি একটি যুগান্তকারী উদ্যোগ। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস জানতে পারবে। সচিব ওয়েবসাইটটিকে আরও তথ্যসমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর বলেন, তথ্য অধিদপ্তরের গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার নির্দেশনার আলোকে তথ্য অধিদপ্তর খুব স্বল্প সময়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ-সংক্রান্ত ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইট সমৃদ্ধকরণেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, এই ওয়েবসাইটে চারটি ক্যাটাগরিতে গণঅভ্যুত্থান-সংক্রান্ত তথ্য আপলোড করা হয়েছে। ‘স্ক্যান নিউজপেপার’ ক্যাটাগরিতে গণঅভ্যুত্থানকালীন পত্রিকাসমূহের সম্পূর্ণ স্ক্যান কপি আপলোড করা হয়েছে। ‘নিউজ ক্লিপিং’ ক্যাটাগরিতে রয়েছে গণঅভ্যুত্থান চলাকালীন পত্রিকায় প্রকাশিত সংবাদের ক্লিপিং। ‘ফটো অ্যালবাম’ ক্যাটাগরিতে পত্রিকায় প্রকাশিত এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত আন্দোলন-সংক্রান্ত স্থিরচিত্র আপলোড রয়েছে। এছাড়া ‘রিজিওনাল নিউজপেপার’ ক্যাটাগরিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের পত্রিকার সম্পূর্ণ স্ক্যান কপি আপলোড করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ওয়েবসাইট উদ্বোধন

আপডেট টাইম : ১১:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫