আজ ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

বিএনপি ও সহযোগী সংগঠনের কোন নেতা-কর্মী চাঁদাবাজি করলে সাথে সাথে বহিস্কার হাবিবুল ইসলাম হাবিব

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১৩৪ বার

সাতক্ষীরা প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,চারদলীয় জোটের ব্যানারে বিএনপি-জামায়াত একসাথে রাজনীতি ও ভোট করেছে। এখন পরিবর্তিত পরিস্থিতির কারণে প্রেক্ষাপট ভিন্ন। তাই বলে একে অন্যের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করা যাবেনা। তিনি আজ রোববার বিকেলে তালা উপজেলার পাটকেলঘাটা হাইস্কুল মাঠে সরুলিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন,বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন নেতা-কর্মী চাঁদাবাজি,জমি দখল, মানুষকে সম্মানহানী বা সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়লে তাকে সাথে সাথে বহিস্কার করা হবে। সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজুর সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,বিএনপি নেতা গোলাম মোস্তফা,হাফিজুর রহমান,মহব্বত সরদার, আব্দুর রকিব, মীর্জা আতিয়ার রহমান, মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বিএনপি ও সহযোগী সংগঠনের কোন নেতা-কর্মী চাঁদাবাজি করলে সাথে সাথে বহিস্কার হাবিবুল ইসলাম হাবিব

আপডেট টাইম : ১১:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫