আজ ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সীমান্তে ২ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ, বিএসএফের অনুরোধে ফেরত দিল বিজিবি

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ১৯৬ বার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় ২ নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (৫ মার্চ) সীমানা অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। পরে বিএসএফের অনুরোধে ওই দুই নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।

আজ দুপুরে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভারতীয় দুই নাগরিক আবু সাঈদ (৫৫) ও কালু হালদার (৫৫) সীমান্ত পিলার ৮৫/১৩-এস সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী বিওপির টহল দল দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ থেকে তাদের আটক করে। আটক ভারতীয়দের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বিশ্বাসপাড়া গ্রামে।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ভুলবশত তারা সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশে করেছিল।

এদিকে বিজিবির হাতে ভারতীয় দুই নাগরিক আটকের খবর পেয়ে বিএসএফ তাদের ফেরত চেয়ে পত্র দেয়। পত্র পেয়ে একইদিন বিকেল সাড়ে ৫টায় ৮৫/১৩-এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চরচিলমারী কোম্পানি কমান্ডার ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন চরভদ্রা কোম্পানি কমান্ডার। পতাকা বৈঠক শেষে আটক ভারতীয় দুই নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, আটক ভারতীয় দুই নাগরিককে হস্তান্তরের মাধ্যমে বিজিবি তার পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ ও আন্তঃসীমান্ত সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সীমান্তে ২ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ, বিএসএফের অনুরোধে ফেরত দিল বিজিবি

আপডেট টাইম : ১১:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫