আজ ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ আর্থিক সেবা ‘বাংলাদেশ ফাইন্যান্স বীর’

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ১২৬ বার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ ফাইন্যান্স বীর’ চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা পাবেন বিশেষ সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা, যা কনভেনশনাল ও শরিয়াহ ভিত্তিক উভয় মডেলে গ্রহণ করা যাবে।

এছাড় গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের জন্য হোম লোন, এসএমই লোন, নারী উদ্যোক্তা ঋণ ও কৃষি ঋণ গ্রহণের সুযোগ থাকবে। বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফাইন্যান্স বীর-এর বিশেষ সুবিধার মধ্যে রয়েছে সারাদেশ থেকে বিমানবন্দর পিকআপ ও ড্রপ-অফ পরিষেবা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ অ্যাক্সেস ও মিট-অ্যান্ড-গ্রিট পরিষেবা, এবং স্বাস্থ্য ও জীবন বীমা কভারেজ।

অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদ বলেন, প্রবাসী বাংলাদেশিরা তাদের মূল্যবান রেমিট্যান্স ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ ফাইন্যান্স বীর হলো তাদের এই অবদানের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ, যা তাদের প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত আর্থিক সেবা প্রদান করবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ আর্থিক সেবা ‘বাংলাদেশ ফাইন্যান্স বীর’

আপডেট টাইম : ১১:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫