আজ ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ১২৯ বার

আগামী দুদিন তাপমাত্রা কিছুটা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৩ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

এতে বলা হয়, আজ ও আগামীকাল (মঙ্গলবার) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বর্ধিত পাঁচ দিন দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

আপডেট টাইম : ০২:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫