আজ ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

দেবহাটায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২০ বার

সাতক্ষীরার দেবহাটায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পারুলিয়া বাজার থেকে মশাল মিছিলটি বের হয়ে দেবহাটা উপজেলা বিএনপির কার্যলয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে দেবহাটা উপজেলা বিএনপির একাংশের আহবায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলম ফারুক বাবু।

আরো বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর কবির পল্টু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ রেজাউল করিম ও পারুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা রফিকুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ, সাবেক সহ-সভাপতি হামিদুল হক শামিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আছাদুল হক, সহসভাপতি সরোয়ার হোসেন, সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান ফারহাদ, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল ইসলাম সহ উপজেলার পাঁচ ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বিএনপি’র শুদ্ধ ঘোষিত কমিটি বাতিলের দাবী জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দেবহাটায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

আপডেট টাইম : ০৯:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫