আজ ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

শীত নিয়ে সুখবর

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৩০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১৯৭ বার

অনলাইন ডেস্ক: দেশে রাত ও দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা বৃদ্ধির কারণে শীত কিছুটা কমে যাবে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শিগগিরই এমন অবস্থা প্রশমিত হতে পারে।

একইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়ার সম্ভাবনা রয়েছে। তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পঞ্চগড়ে কমছে না শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন এ ছাড়া আগামীকাল সোমবারের (১৩ জানুয়ারি) জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর মঙ্গলবারের (১৪ জানুয়ারি) জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শীত নিয়ে সুখবর

আপডেট টাইম : ১১:৩০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫