আজ ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সরকার বাজার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো কিছুই করতে পারেনি’

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ২১১ বার

অনলাইন ডেস্ক: সরকার বাজার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কিছুই করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় তিনি প্রশ্ন করেন, কিছু করতে না পারলে কী জন্য এসেছেন আপনারা? অনেকেই শিশুসুলভ বক্তব্য দেন। এগুলো প্রত্যাহার করেন। আপনাদের জন্মের অনেক আগে বিএনপি কয়েকবার ক্ষমতায় এসেছে। আপনারা যখন শিশু, তখন বিএনপি আন্দোলনে নেমেছে। ১৫ বছর পরে আপনারা আন্দোলন করলেন। সবাই তাতে অংশ নিয়েছে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে অভ্যুত্থানের পাঁচ মাস: আকাঙ্ক্ষা ও শঙ্কা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু বলেন, আপনার ওপর এখনও বিএনপি এবং অন্য রাজনৈতিক দলের আস্থা আছে। সেই আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ ব্যবহার ও কলঙ্কিত করতে চাচ্ছে। এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সরকার বাজার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো কিছুই করতে পারেনি’

আপডেট টাইম : ১১:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫