আজ ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

বিগত সরকার ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:২৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ২০৮ বার

অনলাইন ডেস্ক: বিগত আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করীম বলেন, বিগত সময়ে রাষ্ট্র পরিচালকরা কোনোভাবেই প্রমাণ করতে পারেনি তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন। জনগণ মনে করে, ৫ আগস্ট যারা দেশ থেকে পালিয়েছেন, তারা সরাসরি ভারতেরই সরকার ছিল। বিগত সরকারের সব কার্যক্রম ছিল ভারতের স্বার্থ রক্ষার। তারা দেশের স্বার্থ রক্ষার চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল।

চরমোনাই পীর বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা দেখছি, তারা অগোছালোভাবে দেশ পরিচালনা করছে। এর সুযোগ নিয়ে অনেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে, যা দেশের মানুষ কখনও মেনে নেবে না।

তিনি আরও বলেন, বিগত সময়ে যারা দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, দেশ পরিচালনার নামে এই দুর্নীতিবাজদের ক্ষমতার মসনদে বসিয়ে আবার তামাশা দেখব, তা হতে পারে না।

এ সময় ২০২৫-২৬ সেশনের জন্য খলিলুর রহমানকে সভাপতি এবং কেএম বিল্লাল হোসেনকে সেক্রেটারি জেনারেল করে ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বিগত সরকার ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল

আপডেট টাইম : ১০:২৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫