আজ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

আশাশুনির সাবেক ওসি সহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হুমকির অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ২১৮ বার

আরিফুল ইসলাম: সাতক্ষীরার আশাশুনি থানার সাবেক ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী, উপপরিদর্শক শাহিন রহমান ও ইমরান হোসেনের বিরুদ্ধে মামলা না নিয়ে বাদীকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। অভিযোগ করেন গোদাড়া গ্রামের গোলাম রসুল। তিনি বলেন, তার চাচাতো ভাই মুস্তাকিমের মৃত্যু স্বাভাবিক বলে দাবি করা হলেও পরে হত্যার গুঞ্জন ছড়িয়ে পড়ে। মামলা করতে গেলে পুলিশ কর্মকর্তারা তাকে হুমকি দেন এবং গ্রেপ্তারের ভয় দেখান। গোলাম রসুল আরও জানান, পুলিশ কর্মকর্তাদের কারণে তার চাচাতো ভাইয়ের হত্যার বিচার পাননি। তিনি ওসি বিশ্বজিৎ, এসআই শাহিন ও ইমরানের শাস্তি দাবি করেন। স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন বলেন, তিনি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত থেকেছেন, কিন্তু এখনো সুষ্ঠু তদন্ত হয়নি। ওসি বিশ্বজিৎ অভিযোগ অস্বীকার করে বলেন, বাদী পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশাশুনির সাবেক ওসি সহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হুমকির অভিযোগ

আপডেট টাইম : ১০:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪