আজ ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

পদত্যাগের ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২০৪ বার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনীতে পদত্যাগের ঢেউ উঠেছে। এবার পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান হারজি হালেভি। ডিসেম্বরের দিকে তিনি পদত্যাগ করতে পারেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলা মোকাবিলায় ব্যর্থতার দায়ে নিয়ে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। এ বছরের শেষেই সেনাপ্রধান প্রদত্যাগ করবেন।

হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব। এ সময়ে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরাইলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন।

সারিয়েলে ইসরায়েল সেনাবাহিনীর সাত শীর্ষ কর্মকর্তাদের একজন। তিনিও ৭ অক্টোবরের ব্যর্থতার দায় কাধে নিয়ে পদত্যাগ করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে ইউনিট কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান

আপডেট টাইম : ০৯:১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪