আজ ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

জাতীয় বিজ্ঞান মেলায় প্রথম, সাতক্ষীরার সামিউল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৪৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৪৮৭ বার

আব্দুর রহমান: ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫–এ জাতীয় পর্যায়ে জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে সাতক্ষীরার শিক্ষার্থী সামিউল আলিম তাজ। সে খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন)-এর অষ্টম শ্রেণির ছাত্র। ‘Smart Home Automated and Agricultural System with Voice Command’ শিরোনামে একটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে সামিউল এই সাফল্য অর্জন করে। কণ্ঠনির্ভর এই প্রকল্পের মাধ্যমে ঘরবাড়ির নিরাপত্তা, আলো-তাপমাত্রা নিয়ন্ত্রণ, রান্নাবান্না, ফ্যান, দরজা ও পানির পাম্প চালানোসহ কৃষিকাজে সেচ ব্যবস্থাও নিয়ন্ত্রণ করা যায়। ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত তিন দিনব্যাপী (১৮-২০ জুন) মেলায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার জাতীয় পর্বে খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে সামিউল। বিচারকমণ্ডলীর সদস্যরা সরেজমিনে তার প্রকল্প পরিদর্শন করেন এবং প্রশংসা করেন। ২০ জুন অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি। সামিউলের প্রকল্প ঘুরে দেখেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি প্রকল্পটি সম্পর্কে বলেন, ‘এটি সময়োপযোগী ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্ভাবন।’ সামিউলের শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষক প্রভাষক মোরল মুশফিকুর রহমান বলেন, ‘ছাত্রটির মধ্যে শুরু থেকেই প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল। সে নিজের মেধা ও আগ্রহ দিয়েই এই প্রকল্প তৈরি করেছে।’ সামিউল সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের বাসিন্দা। তার বাবা টিপু সুলতান ও মা তাহেরা আক্তার সন্তানের এমন অর্জনে গর্বিত। এই অর্জনে সামিউলকে অভিনন্দন জানিয়েছেন তার শিক্ষক, সহপাঠী, পরিবার ও এলাকাবাসী। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সামিউল দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

জাতীয় বিজ্ঞান মেলায় প্রথম, সাতক্ষীরার সামিউল

আপডেট টাইম : ১১:৪৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫