আজ ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ১৫৪ বার

রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করে প্রজ্ঞাপন জারি করায় সরকারের ২ মার্চের প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই সার্কুলারের ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে ১৮ মার্চ হাইকোর্টে তলব করেছেন আদালত।

বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ আজ বৃহস্পতিবার (৬ মার্চ) স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এ সময় হাইকোর্ট বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্ট থেকে। অথচ এই সুপ্রিম কোর্টকে হেয় করা হয় সব সময়। এটা কি ধরনের আচরণ।

হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে একই নিরাপত্তা প্রটোকল পাবেন প্রধান বিচারপতি।

২ মার্চ বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ক প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের স্বরাষ্ট্র সচিবের ও সিনিয়র সচিবের সাথে রাখা হয়েছে। যা আদালত অবমাননার সমান। এ ছাড়া হাইকোর্টের বিচারপতিদের পুলিশের মহাপরিদর্শককে সমমানে রাখা হয়েছে। প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার হাইকোর্ট ম্যানশন আইটেমে শুনানি হয়।

শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স রায় আছে, সেখানে নির্ধারণ করা আছে বিশিষ্ট ব্যক্তিদের ক্রম-পদমর্যাদা। এই রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি পেন্ডিং আছে। এ প্রজ্ঞাপনে বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে। শুনানি শেষে তিন মাসের জন্য প্রজ্ঞাপন স্থগিত করে দেন হাইকোর্ট।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব

আপডেট টাইম : ০৭:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫