আবু সাঈদ: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা শুক্রবার সন্ধ্যায় বিনেরপোতা মোড়ে লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন। বিএনপির সিনিয়র নেতা আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ছোট। সাবেক সদস্য সচিব আবুল হাসান, বিএনপি নেতা এম এ রাজ্জাক, শাহজাহান আলী, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম, যশোর আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক যশোর আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার আনোয়ার হোসেন যথা শাহজাহান আলী, কবির হোসেন, আবুল বাসার। বিএনপি নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ প্রেমিক ও একাধিক বার রাষ্ট্র পরিচালনা করেছেন। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিক মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তি শালী করার আহবান জানান। তারেক জিয়ার ৩১ রাষ্ট্রকাঠামো বাস্তবায়ন করার লক্ষ্য সকলে একমত হয়ে কাজ করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন লাবসা ইউনিয়ন থেকে ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব আব্দুল আলীম ধানের শীষ প্রতিক মনোনয়ন প্রত্যাশী। আমরা সকলে একযোগে ধানের শীষের পক্ষে কাজ করব ইনশাআল্লাহ।
শিরোনাম ::
লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- ১০২ বার
ট্যাগ :
জনপ্রিয়
















