আজ ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

খুলনায় ভোক্তা-অধিকারের আড়াই লাখ টাকা জরিমানা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২১১ বার

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের ১১টি টিম পৃথক পৃথক তদারকিমূলক অভিযান চালিয়ে ১৭ প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে । আজ মঙ্গলবার এসব অভিযান পারিচালিত হয়।

এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা নগরীর সদর থানার সাউথ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে পণ্য সম্ভারকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে মহানগরীর সদর থানার সাউথ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে রোজ কসমেটিকসকে ২ হাজার টাক ও রয়েল চার্মিকে ২ হাজার টাকা এবং ভিপি ড্রাগসকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।

এছাড়া মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ এর নেতৃত্বে শাখিলা উপজেলার শাখিলা বাজার এলাকা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার এলাকা, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর ও দৌলতপুর থানার বাস্তুহারা ও বিএল কলেজ মোড় এলাকা, সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এলাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে মহেশপুর উপজেলার হাসপাতাল রোড এলাকা, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া ও কালিয়া উপজেলার মহাজন ও লুতিয়া বাজার এলাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার বাজার এলাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে কুমারখালি উপজেলার আলাউদ্দিন নগর বাজার এলাকা, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে সদর উপজেলার চাঁদমনি বাজার এলাকায় ভোক্তা অধিকারের তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

খুলনায় ভোক্তা-অধিকারের আড়াই লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৯:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫