আজ ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন, অনুসন্ধানে দুদক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৩ বার

রামপাল বিদ্যুৎকেন্দ্রের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, অবৈধভাবে মালামাল বিক্রি ও ভারতীয়দের অতিরিক্ত বেতন দেয়ার অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক জানায়, এ বিষয়ে গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগর হাইকোর্টে রিট করেন। সেখানে বলা হয়, একজন বাংলাদেশি প্রকৌশলীর বেতন যেখানে ১ লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় প্রকৌশলী পাচ্ছেন ২৫ লাখ টাকা। এছাড়া উচ্চপদে ভারতীয়দের প্রাধান্য, বিশেষ ধর্মের লোকজনকে বাড়তি সুবিধা দেয়াসহ নানা অনিয়মের বিষয়ও উল্লেখ করা হয়।

রিটের শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন। এর পরেই দুদকের বাগেরহাট অফিস রামপাল বিদ্যুৎকেন্দ্রে অভিযান চালিয়ে এই অনিয়মের প্রাথমিক প্রমাণ পায়। এতে বলা হয়, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তাদের এনটিপিসির নীতিমালা অনুযায়ী বেশি সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। এ বিষয় অনুসন্ধানে কমিটি করেছে দুদক।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন, অনুসন্ধানে দুদক

আপডেট টাইম : ১০:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫