আজ ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

জনবান্ধব কর্মকাণ্ডে প্রিয় হয়ে উঠেছেন শ‍্যামনগর’র ইউএনও রনী খাতুন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৩৪৮ বার
আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি:  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুন কর্মদক্ষতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়েই শ্যামনগর মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। ২০২৪ সালের ১৪ নভেম্বর তিনি শ্যামনগর উপজেলায় যোগদানের পর থেকেই উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার ভূমিকা প্রশংসনীয়।
শ্যামনগর উপজেলা অফিসে যে কেউ সেবা নিতে গেলে (ইউএনও) মোছাঃ রনী খাতুন মনোযোগ সহকারে তাঁদের কথা শোনেন এবং দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং সেবার মান বেড়েছে। তিনি অসহায়, গরিব ও দুঃস্থদের পাশে থাকেন সবসময়। মানবিক সহায়তার অংশ হিসেবে নিয়মিতভাবে ঢেউটিন, কম্বল, খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন। ফলে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে তাঁর উদ্যোগগুলো।
স্থানীয়রা বলেন, “মানুষের যত প্রকারের গুণ থাকা দরকার, তার সবই রনী খাতুনের মধ্যে রয়েছে। তিনি অত্যন্ত ভালো এবং জনবান্ধব কর্মকর্তা।
(ইউএনও) মোছাঃ রনী খাতুন সাংবাদিক কে বলেন, “সরকারি নীতিমালার মধ্যে থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনই আমার প্রধান লক্ষ্য। অল্প সময়ের মধ্যেই উন্নয়নকামী, মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের জন্য তিনি শ্যামনগর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জনবান্ধব কর্মকাণ্ডে প্রিয় হয়ে উঠেছেন শ‍্যামনগর’র ইউএনও রনী খাতুন

আপডেট টাইম : ০৯:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫