স্বদেশ সংস্থার আয়োজনে এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সহযোগিতায় দাতা সংস্থা জি এফ এ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের আওতায় সাতক্ষীরায় মানবাধিকার নারী পরিষদ সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো সাতক্ষীরার স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী।
ওরিয়েন্টেশনে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা, ভোমরা, শিবপুর ও বৈকারী ইউনিয়নের মানবাধিকার নারী পরিষদের চারজন আহ্বায়কসহ মোট ৪৮ জন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, মানবাধিকার, জেন্ডার সমতা, নারীর অধিকার ও মৌলিক অধিকারের বিষয়ে ধারণা দেওয়া হয়।
সদস্যরা নিজ উদ্যোগে নিজ নিজ এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান পরিচালনা ও সহযোগিতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল অফিসার মো. শরিফুল ইসলাম।
রিপোর্টার 

















