আল আমিন : সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়ন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শনিবার সকাল ১০ টায়। বিনের পোতা মহাশষাণ থেকে সংক্ষিপ্ত আলোচনা সভা ও চেয়ারম্যান আব্দুল আলিম এর শুভ উদবোধন এর মাধ্যমে লাবসা ইউনিয়ন এর বিভিন্ন এলাকা পরিদক্ষণ করে মাগুরা কর্মকার পাড়া যেয়ে র্যালি শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব, সদর উপজেলা বিএনপির ১৯ বছরের সাবেক সভাপতি। ১৩ নং লাবসা ইউনিয়নের টানা ৭ বারের চেয়ারম্যান এবং সদর-২ আসনের ধানের শীষের প্রত্যাশি আব্দুল আলীম চেয়ারম্যান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, “হিন্দু-মুসলিম আমরা ভাই ভাই। সবাই মিলেমিশে সমাজ গড়ব। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। দেশ আজ গণতন্ত্রহীনতায় ভুগছে। জনগণের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালনের সুযোগ নিশ্চিত করবে।”
তিনি জন্মাষ্টমী উদযাপন পরিষদকে ব্যক্তিগত ফান্ড থেকে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
শোভাযাত্রা বাবু দিবস চন্দ্র রায় এর সভাপতিত্বে ও বাবু বিশ্বনাথ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন
বাবু দিবস চন্দ্র রায়। বক্তব্যে তারা বলেন, “আমার দেখা ইতিহাসের নজিরবিহীন ৩৭ বছর টানা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল আলীম চেয়ারম্যান। আমরা তাকে আগামী দিনের সাতক্ষীরা সদর-২ আসনের এমপি হিসেবে দেখতে চাই।”
তিনি স্থানীয় মন্দির ও মন্দির সংলগ্ন রাস্তার সংস্কারের দাবিও জানান। অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন ৮ নং ওয়ার্ড মেম্বার নজিবুল ইসলাম টুটুল, সাতক্ষীরা জেলা জাসাস এর সভাপতি জিল্লুর রহমান, সাতক্ষীরা পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল আমিন, এবং সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সম্রাট, সহ প্রমুখ।
রিপোর্টার 















