আজ ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

লাবসা ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ—আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের প্রত্যাশা: চেয়ারম্যান আব্দুল আলিম

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ২০০ বার

আবু সাঈদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে তাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সদস্য সচিব, সাতক্ষীরা সদর উপজেলার টানা ১৯ বছরের সভাপতি এবং লাবসা ইউনিয়নের টানা ৭ বারের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) এক শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “আমার ইউনিয়নে যারা নির্বাচিত হয়েছেন কিংবা যারা পরাজিত হয়েছেন—সকলেই আমার মনের মানুষ, লাবসা ইউনিয়নের মানুষ। আজকের এই বিজয়ই চূড়ান্ত লক্ষ্য নয়। আমাদের আসল বিজয় হবে আগামী জাতীয় নির্বাচনে। সাতক্ষীরা সদর-২ আসনসহ জেলার ৪টি আসনে ধানের শীষকে বিজয়ী করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই। যেমন আজ লাবসা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি বিজয় অর্জন করেছে, তেমনি আগামী নির্বাচনে আমরা ধানের শীষের বিজয় উপহার দিতে চাই তারেক রহমানকে।”

তিনি আরও বলেন, “লাবসা ইউনিয়নের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল এবং থাকবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ।”

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লাবসা ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ—আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের প্রত্যাশা: চেয়ারম্যান আব্দুল আলিম

আপডেট টাইম : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫