আজ ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস স্ট্রেচারে মাঠ ছাড়লেন সোহান

আশাশুনিতে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৩১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৬০০ বার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে উদারতা যুব ফাউন্ডেশনের আয়োজনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বুড়াখারাটি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। তিনি বলেন, কর্মমুখী শিক্ষা ও প্রযুক্তি দক্ষতায় সমৃদ্ধ করতে হবে যুব সমাজকে, যাতে তারা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দীন, লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান এবং ইউপি সদস্য আঃ রাজ্জাক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও পরিবেশ রক্ষায় যুবদের ভূমিকার প্রশংসা করেন।

বিকেল ৪টা ৩০ মিনিটে মাড়িয়ালায় উদারতার প্রধান কার্যালয়ে “যুব কণ্ঠ” শীর্ষক আলোচনা সভায় উপকূলীয় অঞ্চলের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা কর্মসংস্থান, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান জুবায়ের আহম্মেদ শিমুল এবং সঞ্চালনা করেন আবু তাহের। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ

আশাশুনিতে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আপডেট টাইম : ০৯:৩১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫