আজ ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

চিকিৎসাধীন জামায়াতের আমিরের সঙ্গে দেখা করলেন এবি পার্টির নেতারা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৫১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ২৭৪ বার

হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে তারা হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।

এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা উপস্থিত ছিলেন।

জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোঁজখবর নিতে আসায় এবি পার্টির নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এর আগে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমও হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি হয়। বর্তমানে তিনি কেবিনে অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শে হাঁটাহাঁটি করছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

চিকিৎসাধীন জামায়াতের আমিরের সঙ্গে দেখা করলেন এবি পার্টির নেতারা

আপডেট টাইম : ০৮:৫১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫