আজ ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সাতক্ষীরায় উপজেলা এমএসপি ও এমএনপি কমিটি গঠন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ২২৩ বার

সাতক্ষীরা প্রতিনিধি: মানবাধিকার ও জেন্ডার সমতা নিশ্চিতে উপজেলা পর্যায়ে এমএসপি (উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদ) ও এমএনপি (উপজেলা মানবাধিকার নারী পরিষদ) কমিটি গঠন করা হয়েছে।

৯ আগস্ট ২০২৫, শনিবার স্বদেশ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়। সভায় সৌমেন সরদারকে উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এবং আছিয়া খাতুনকে উপজেলা মানবাধিকার নারী পরিষদের আহ্বায়ক নির্বাচিত করা হয়।

এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে স্বদেশ, আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সহযোগিতায় এবং এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, ‘‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী-পুরুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি করা’’ প্রকল্পের আওতায়।

কমিটির সদস্যরা স্থানীয়ভাবে জেন্ডার সমতা ও নারীর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যৌন হয়রানি (শারীরিক, মৌখিক, মানসিক এবং সাইবার) ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কাজ করবেন। পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইন ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নেবেন। এছাড়া মানবাধিকার সুরক্ষার পরিবেশ বিস্তৃত ও অক্ষুণ্ণ রাখতে স্থানীয় বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করবেন।

অনুষ্ঠানে সহায়কের ভূমিকা পালন করেন নাগরিকা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল শরিফুল ইসলাম।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় উপজেলা এমএসপি ও এমএনপি কমিটি গঠন

আপডেট টাইম : ১০:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫