আজ ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরায় নাগরিক ঐক্যের আয়োজনে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৬২১ বার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: ঐতিহাসিক ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী কর্মসূচি পালন করেছে নাগরিক ঐক্য। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১২টা ১ মিনিটে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল থেকে আলোচনা সভা, শহীদদের স্মরণ ও নানা সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ড. রবিউল ইসলাম খান। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই বিজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা শোক ও গৌরবের অনুভূতি একসাথে ধারণ করছি।”

সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্য জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শেখ এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. মো. মুনিরউদ্দিন, নাগরিক নারী ঐক্য সভানেত্রী এড. হাসনা হেনা খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. নজরুল ইসলাম, শহর শাখার সাধারণ সম্পাদক এসএম আসাদুল হক লাভলু, ও ছাত্র ঐক্য জেলা শাখার সভাপতি বিথার রবিউল খান প্রমুখ।

বক্তারা দিনটির গুরুত্ব তুলে ধরেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে গণআন্দোলনের ভূমিকা স্মরণ করেন। তারা বলেন, “৩৬ জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরতন্ত্রবিরোধী এক ঐতিহাসিক বিজয়ের নাম।” অনুষ্ঠানে নাগরিক ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরায় নাগরিক ঐক্যের আয়োজনে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আপডেট টাইম : ০৩:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫