আবু সাঈদ: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেন, ‘গণঅভ্যুত্থানে প্রমাণিত হয়েছে—আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন ঘনিয়ে এসেছে।’ সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন গাবুরা ইউপির চেয়ারম্যান জি. এম. মাসুদুল আলম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশিক ইলাহী মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যাপক আবু সাঈদ ও কৈখালী ইউপি চেয়ারম্যান গাজী শাহ আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুবদল নেতা জহুরুল হক আপ্পু, আইনজীবী অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা, মহিলা দল নেত্রী নুরজাহান পারভীন, পৌর বিএনপি নেতা খান আব্দুল সবুর, আব্দুর রশিদ, যুবদল নেতা আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা জুলফিকার সিদ্দিক ও ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা অংশ নেন কর্মসূচিতে।
শিরোনাম ::
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শ্যামনগরে বিএনপির র্যালি
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- ২৪০ বার
ট্যাগ :
জনপ্রিয়


















