আজ ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

‘আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না’

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ২৯৮ বার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তাই তারা কোনো অপকর্মে জড়াতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না— এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো নিরাপত্তা শঙ্কা আছে কি না— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা (সাংবাদিকরা) যেভাবে সাহায্য-সহযোগিতা করছেন, তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।”

আওয়ামী লীগ গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেখানে সেনাবাহিনীর এক কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে বাহিনীর যেই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”

তিনি বলেন, “যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা যদি কোনো ধরনের অপকর্ম করতে চায়, তাহলে সেটা কোনোভাবেই বরদাশত করা হবে না।”

গোপনে আওয়ামী লীগের প্রশিক্ষণ চালানোর বিষয়েও তিনি বলেন, “এটা তদন্তসাপেক্ষ। তদন্ত করলেই বিস্তারিত জানা যাবে।”

মিডিয়ার ভূমিকাকে প্রশংসা
সংবাদকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা সত্য ঘটনাগুলো তুলে ধরুন। সত্য প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়।”

তিনি আরও বলেন, “মিডিয়া সত্য প্রচার করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময় বলে আসছি— আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোনও এখন আগের মতো নেই। তারা এখন আর ততটা সরব হতে পারছে না।”

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‘আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না’

আপডেট টাইম : ০৬:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫