আজ ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

রেমিট্যান্স প্রবাহে রেকর্ড: জুলাইয়ের প্রথম ৩০ দিনে এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ ডলার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৩১১ বার

নিজস্ব প্রতিবেদক: চলতি জুলাই মাসের প্রথম ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৯ লাখ ডলার। বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছর একই সময়ের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩২ শতাংশ।

উল্লেখযোগ্য বিষয় হলো, একদিনেই—গত ৩০ জুলাই—দেশে এসেছে ৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা সাম্প্রতিক সময়ের মধ্যে একটি বড় অঙ্কের একদিনের প্রেরণ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে আরও জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার)। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।

বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের এই আস্থা এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত বহন করে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রেমিট্যান্স প্রবাহে রেকর্ড: জুলাইয়ের প্রথম ৩০ দিনে এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ ডলার

আপডেট টাইম : ০৬:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫