আজ ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

নগরীতে অতিরিক্ত মদ্যপানে ৫ ব্যক্তির মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৮৯ বার

নগরীতে অতিরিক্ত মদ্যপানে ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পুজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এস আই আবদুল হাই।
মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)।
মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছে।

এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর আশংকাজনক অবস্থা হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

পুলিশের অপর একটি সূত্র থেকে জানা যায়, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মেডিসিন। এর সাথে যুক্ত করা হতো চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট। যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যু বরণ করেন। ওই পাচজনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে বলে অনুমান করা হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নগরীতে অতিরিক্ত মদ্যপানে ৫ ব্যক্তির মৃত্যু

আপডেট টাইম : ০৮:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫