আজ ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১১৯ বার

সুরাইয়া রহমান: নিষেধাজ্ঞা অমান্য করে পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরতে গিয়ে মোস্তফা সরদার (৪৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের নোটাবেঁকী এলাকার ইলিশিমারি খালে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তার মরদেহ লোকালয়ে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়।

মৃত মোস্তফা সরদার খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা ইউনিয়নের নওশের সরদারের ছেলে। তার সহকর্মী ইউসুফ আলী জানান, তারা কয়েকদিন আগে একসাথে সুন্দরবনে মাছ ধরতে যান। শুক্রবার বিকালে অভয়ারণ্যে মাছ ধরার সময় বন বিভাগের ‘স্মার্ট পেট্রোল টিম’ তাদের ধাওয়া করে এবং একটি নৌকা জব্দ করে। এ সময় ভয় পেয়ে জঙ্গলের ভেতরে আশ্রয় নেন তারা। কিছুক্ষণ পর মোস্তফা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেন। পরে সহকর্মীরা তাকে মৃত অবস্থায় পান।

রাতভর মরদেহ বহন করে শনিবার সকালে লোকালয়ে আনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার এবিএম হাবিবুল ইসলাম বলেন, “খবর পেয়েছি এক জেলে স্ট্রোক করে মারা গেছেন। তবে তিনি ঠিক কোন স্থানে মারা গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু

আপডেট টাইম : ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫