আজ ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

ভারত থেকে অবৈধভাবে আসা তিন সন্তানসহ গৃহবধু আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১৬৯ বার

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন সন্তানসহ সাজিদা খাতুন(৩৫) নামের এক গৃহবধুকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল সাতটার দিকে সীমান্ত নদী কালিন্দির উত্তর কৈখালী এলাকা থেকে তাদের আটক করেছে বিজিবি পরানপুর ক্যাম্পের সদস্যরা।

সাজিদার সাথে আটক তার তিন সন্তান হলো সাইফুল ইসলাম (১৬), পরাণ (১২) এবং ছোট (৫)। তারা সকলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মৃত রেজাউল করিমের পরিবারের সদস্য। বিজিবি পরাণপুর ক্যাম্পের হাবিলদার আকরাম হোসেন জানান দালালের মাধমে তিন সন্তানসহ ঐ নারী বাংলাদেশে প্রবেশে করেছিল। অবৈধভাবে পারাপারের কারনে তাদের আটকের পর শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক সাজিদা জানান পাঁচ ছয় বছর পুর্বে স্বামী রেজাউল করিমসহ তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল। কিন্তু স্বামী মারা যাওয়ার পর আর্থিক অনটনের কারনে শুক্রবার দালালের মাধ্যমে তারা বাংলাদেশে ফিরছিলেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান পরিচয় যাচাই-বাছাই শেষে আটককৃতদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভারত থেকে অবৈধভাবে আসা তিন সন্তানসহ গৃহবধু আটক

আপডেট টাইম : ০৯:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫