আজ ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

শ্যামনগরে সাপের কামড়ে অসুস্থ ঘের মালিকের মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ২৩০ বার

সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। গত ২৮ জুন রাত ১২টার দিকে সাপে কামড়ানোর পর সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১ জুলাই) ভোর ৫টার দিকে তিনি মারা যান। নিহত ঘের মালিকের নাম মো. আফসার আলী গাইন (৫২)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের মৃত রজব আলী গাইনের ছেলে।

নিহতের ভায়রা মুকুল হোসেন জানান, আফসার আলী গাইন গত ২৪ জুন রাতে আবাদচন্ডিপুর গ্রামে তার মাছের ঘের পাহারা দিতে যান। রাত ১২টার দিকে ঘেরের বাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বিষধর সাপ তার পায়ের পাতা কামড় দেয়। এ সময় দ্রুত বাড়িতে যাওয়ার পর ওই রাতেই তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। রোববার সকালে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে নিয়ে তাকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শ্যামনগরে সাপের কামড়ে অসুস্থ ঘের মালিকের মৃত্যু

আপডেট টাইম : ০৮:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫