আজ ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মাননা পেলেন ৬ জন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ১৭৩ বার

তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন ছয়জন উদ্যোক্তা। রবিবার (২৯ জুন) বিকেলে তালা শিল্পকলা একাডেমি হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’-র কৃষি ইউনিটের (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ) উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং নগদ দুই হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্ত উদ্যোক্তারা হলেন-

ফসল খাতে: ফল বাগান স্থাপনে আগাম টক-মিষ্টি বরই চাষের জন্য মেহেদী হাসান এবং অমৌসুমী তরমুজ চাষের জন্য মো. আব্দুর রশিদ।

মৎস্য খাতে: বাহারি মাছ চাষের জন্য মো. মুশফিকুর রহমান এবং মাছের পোনা উৎপাদনের জন্য মো. নাইমুল হাসান।

প্রাণিসম্পদ খাতে: হাইব্রিড লেয়ার মুরগি পালন করে সফল হয়েছেন রেশমা বেগম, আর সমন্বিতভাবে কবুতর পালন করে সফল হয়েছেন পারুল বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী। সঞ্চালনায় ছিলেন কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মজিবুর রহমান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মাননা পেলেন ৬ জন

আপডেট টাইম : ১১:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫