আজ ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

বাঁকাল চেকপোস্টে ৬টি সোনার চকলেটসহ নারী  আটক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১৬৩ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বাঁকাল চেকপোস্টে ৬টি সোনার চকলেটসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক নারী মোসা: নাসরিন নাহার (৩০)। সাতক্ষীরার ভোমরা এলাকার ইমাম হোসেনের স্ত্রী। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় থ্রিহুইলারে করে ভোমরার দিকে যাওয়া সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার কাছ থেকে ৬টি সোনার চকলেট জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন প্রায় ৬৯৬ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৫৫ লাখ টাকা। আটক নারীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত সোনা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান অধিনায়ক।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

বাঁকাল চেকপোস্টে ৬টি সোনার চকলেটসহ নারী  আটক

আপডেট টাইম : ০৯:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫