আজ ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কারাগারে

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১২৩ বার

দেশে নিষিদ্ধ সংগঠন যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়কে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিজয় রেলগেট তেতুলতলা এলাকার মরহুম সাংবাদিক ফকরে আলমের ছেলে।

তাকে বিএনপির পার্টি অফিসে হামলা মামলায় সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, গত বছরের ৪ আগস্ট বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে যশোর শহরের লালদীঘিপাড়ের বিএনপির জেলা কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ঘটনার সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তদন্তে উঠে এসেছে, ফাহমিদ হুদা বিজয় ওই হামলার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও, তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এরই প্রেক্ষিতে ওই মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কারাগারে

আপডেট টাইম : ০৯:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫