আজ ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠনে গেজেট প্রকাশ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ১০২ বার

‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

এই অধিদপ্তর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণ, পুনর্বাসন, ইতিহাস সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানে কাজ করবে। অধিদপ্তরের প্রধান কার্যালয় থাকবে ঢাকায়। প্রয়োজনে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শাখা কার্যালয় স্থাপন করা যাবে।

অধিদপ্তরের দায়িত্বের মধ্যে থাকবে—

  • শহীদদের তালিকা সংরক্ষণ ও হালনাগাদ;

  • এককালীন ও মাসিক আর্থিক সহায়তা প্রদান;

  • পুনর্বাসন ও কল্যাণ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন;

  • দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়।

একজন মহাপরিচালক অধিদপ্তরের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাদেশে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় জনগণের গণআন্দোলন ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং শাসকগোষ্ঠীকে পরাজিত করে। এতে বহু শহীদ ও আহত হন, যাদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।  অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠনে গেজেট প্রকাশ

আপডেট টাইম : ০৪:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫