আজ ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

সাতক্ষীরার কলারোয়ায় সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ৩৪২ বার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় খাদিজা খাতুন (২) নামের নিজের মেয়েকে বটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মা আছমা খাতুনের (৩০) বিরুদ্ধে। শুক্রবার দুপুরে কলারোয়ার বাটরা গ্রামে নিহত শিশুর নানাবাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত মেয়েকে উদ্ধার ও মাকে আটক করেছে। আছমা খাতুন বাটরা মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে ও কুশোডাঙ্গা গ্রামের তহিদুর রহমানের স্ত্রী।

বাটরা গ্রামের আব্দুল মাজেদ জানান,‘‘ ১০ বছর আগে তহিদুর রহমানের সাথে আমার মেয়ে আছমা খাতুনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দু’ছেলে-মেয়ে রয়েছে। বছর খানেক হলো,মেয়েটির মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। একারণে জামাই তহিদুর ছেলে-মেয়েসহ মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেয়। শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রান্নাঘরের বটি দিয়ে ২ বছর বয়সী মেয়ে খাদিজা খাতুনকে গলা কেটে হত্যা করে। তাকে হত্যার পর ৫ বছর বয়সী ছেলেটাকে গলা কেটে হত্যা করতে উদ্যত হলে আমার স্ত্রী আলেয়া খাতুন পাশের বাড়ি থেকে এসে তাকে নিবৃত করে। ‘’

কলারোয়া থানার ওসি আসাদুজ্জামান জানান,‘‘পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশু মেয়েটির মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া নিজ সন্তানকে হত্যা করার অভিযোগে আছমা খাতুনকে আটক করা হয়েছে। ‘’ মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

সাতক্ষীরার কলারোয়ায় সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৯:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫