আজ ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস স্ট্রেচারে মাঠ ছাড়লেন সোহান

দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চায় সিপিবি

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ১৮৭ বার

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের গণঅভ্যুত্থানের ফসল অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। গত ৭ মাসে বিভিন্ন মহল থেকে অনেক সংস্কারের কথা বলা হলেও ইতিবাচক কিছু হয়নি। কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় আন্দোলনকারী গণতান্ত্রিক শক্তিকে নিয়ে নির্বাচনী ম্যাপ ঘোষণার দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির বিরুদ্ধে আরও একটি অভ্যুত্থানের প্রয়োজন হবে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় বিএমএ মিলনায়তনে এক মতবিনিময় সভায় সিপিবির সাধারণ সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স এসব দাবি করেন। সিপিবির নগর শাখা এর আয়োজক। নগর শাখার সভাপতি শ্রমিক নেতা এইচএম শাহাদাৎ সভায় সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন জেলা শাখার সম্পাদক এসএ রশিদ ও নগর শাখার সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী।

সিপিবি নেতা প্রিন্স বলেন, ৭২ এর সংবিধানে অসম্পূর্ণতা দূর করতে হবে। সংবিধান সংশোধন করার প্রয়োজনীয়তা রয়েছে। ৭২’র সিপিবি এ দাবি তুলেছিল। এ সংবিধান সমাজতান্ত্রিক নয়। এ সংবিধান শ্রমিক শ্রেণির নয়।

চব্বিশের গণহত্যা প্রসঙ্গে তিনি বলেন, এটি ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। বিচার হতে হবে বিশেষ ট্রাইব্যুনালে। তিনি বলেন, গত ৭ মাসে অনেক চাঁদাবাজির কথা আমরা জেনেছি। গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করতে দেব না। তিনি জোর দিয়ে বলেন, আমরা গণপরিষদ চাই না।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ

দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চায় সিপিবি

আপডেট টাইম : ১২:১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫