আজ ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

১৫ বছর পর আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি : মির্জা ফখরুল

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • ২২৯ বার

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদ আনন্দটা আমাদের জন্য আলাদা। অনেক তফাৎ রয়েছে। আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি।’ সোমবার (৩১ মার্চ) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা ও দোয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন।

বক্তব্যের শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে ও স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘যে যে পদে আছেন সেই মোতাবেক কাজ করবেন সফল হবেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকার জনগণের সাথে প্রতিশ্রুতি, সেটি তারা পালন করবেন। আমরা অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি নিয়েছি তা পালন করব।’

তিনি বলেন, ‘আমরা ১৬ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই করে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের নেতার মাজার জিয়ারত করেছি, দোয়া করেছি। একই সাথে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেছি। ১৬ বছরের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন তাদেরও রুহের মাগফেরাত কামনা করেছি। যারা মহান মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য সংগ্রাম করে শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও দোয়া করেছি।’

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

১৫ বছর পর আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি : মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৪:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫