আজ ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম ::
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা লাবসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিক  জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা ও কমিটি ঘোষণা তালায় ঘরের সানসেট ধসে নারীর মৃত্যু সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব: ড. ইউনূস

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ১৬০০

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ২৩০ বার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ১ হাজার ৬০০। শনিবার (২৯ মার্চ) মিয়ানমারের সামরিক জান্তা জানায়, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৪৪ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা বেড়ে ৩,৪০৮ হয়েছে এবং ১৩৯ জন এখনো নিখোঁজ রয়েছে।

মিয়ানমারে গত শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের পর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। দেশটিতে ইতোমধ্যে পৌঁছেছে চীন ও রাশিয়ার উদ্ধারকারী দল। শনিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, চীনের ৩৭ সদস্যের একটি উদ্ধারকারী দল ইয়াঙ্গুনে পৌঁছেছে। তাদের সাথে রয়েছে ওষুধসহ অন্যান্য উপকরণ।

রাশিয়াও পাঠিয়েছে একটি উদ্ধারকারী দল। তাদের দলে রয়েছে ১২০ জন উদ্ধারকর্মী, চিকিৎসক ও অনুসন্ধানী কুকুর।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জান্তা প্রধানের সাথে ফোনে কথা বলেছেন। তিনি বলেছেন, বেইজিং তাঁবু, কম্বল এবং জরুরি চিকিৎসা সরঞ্জামসহ ১৩.৭৭ মিলিয়ন ডলার মূল্যের সহায়তা মিয়ানমারে পাঠাবে।

ভয়াবহ এ ভূমিকম্পের পর মিয়ানমারে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, বাঁচার জন্য সেখান থেকেই কাঁদছেন তারা। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের দ্বিতীয় বৃহৎ শহর মান্দালয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা, দরজায় ঝুলল আদালতের নোটিশ

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ১৬০০

আপডেট টাইম : ১২:১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫